, ,

শিরোনাম :
বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা বরিশালে ৪ জনকে জরিমানা, জব্দ ১৫ হাজার মিটার জাল বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯
‘আ’লীগের জনপ্রিয়তা কমলে খালেদার মুক্তিতে আন্দোলন কেন?’

‘আ’লীগের জনপ্রিয়তা কমলে খালেদার মুক্তিতে আন্দোলন কেন?’

dynamic-sidebar

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বেগম জিয়া জেলে থাকলে আওয়ামী লীগের জনপ্রিয়তা প্রতিদিন ১০ লাখ করে কমে বলে ব্যারিস্টার মওদুদ যে মন্তব্য করেছেন তা হাস্যকর।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জেলে থাকলে যদি জনপ্রিয়তা বাড়ে তাহলে তার মুক্তির দাবি কেন করেন?

বাণিজ্যমন্ত্রী আজ শনিবার ভোলা সদর উপজেলা পরিষদে ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া জেলে থাকলে যদি বিএনপির জনপ্রিয়তা বাড়ে তাহলে তার মুক্তির দাবিতে আন্দোলন কেন?

খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহবানও জানান বাণিজ্যমন্ত্রী।

উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রসাশক মোহাং সেলিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফিদা হাসান প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net