, ,

শিরোনাম :
দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা
বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

বরিশালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

dynamic-sidebar

ধর্ষণের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বরিশাল কেন্দ্রীয় কারাগারের কয়েদী আবু জাফর গাজী (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার দুপুর ১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার হোসনেবাদ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দেজা জানান, গত শুক্রবার মধ্যরাতে কয়েদী জাফর গাজী বরিশাল কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

জাফর গাজীকে দশমিনা থানার একটি ধর্ষণ মামলায় পটুয়াখালীর আদালত মৃত্যুদণ্ড দিলে, বরিশাল কারাগারে রাখা হয়। তার মৃত্যুদণ্ডাদেশের বিপক্ষে উচ্চাদালতে আপিল মামলা চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net