শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৯

শিরোনাম :
কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা পটুয়াখালীতে বাসধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বরিশাল সেটেলমেন্ট অফিসে কী হচ্ছে, একজনের জমি আরেকজনের নামে কীভাবে যাচ্ছে

বরিশালে বড় ভাইকে ছোট ভাই কুপিয়ে জখম

dynamic-sidebar

ঝালকাঠির রাজাপুরে ছোট ভাইয়ের রামদা’র কোপে বড় ভাই গুরুতর জখম হয়েছে। আহত মো. জহিরুল ইসলাম ফজলুকে(৫৫) রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত জহিরুলের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান। আজ রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের বড়ইয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলাম পান্না তার বড় ভাইকে রামদা দিয়ে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। বড় ভাইয়ের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে রফিকুল ইসলাম পালিয়ে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিন বড়ইয়া নিবাসী মৃত মুনছুর আলী খানের ছেলে মো. রফিকুল ইসলাম (পান্না) ও মো. শহিদুল ইসলাম (নান্না) আপন ভাই এবং মো. জহিরুল ইসলাম ফজলু সৎ ভাই। এলাকাবাসী জানান, দীর্ঘ দিন এদের মধ্যে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আর ঐ বিরোধের জের ধরে আজ মাদ্রসা শিক্ষক মো. রফিকুল ইসলাম পান্না রাম দা দিয়ে কুপিয়ে মো. জহিরুল ইসলাম ফজলুরের দুই পা হাটুর নিচে গুরুতর জখম করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net