খবর বরিশাল ডেস্ক
বরিশাল মহানগরের ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর পিয়নবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলা রয়েছে।
তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানা গেছে।
এদিকে তরিকুল ইসলাম রাজার পরিবারের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে হয়রানি করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply