, ,

শিরোনাম :
বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি বরিশালের কাউনিয়া হাউজিংয়ে ময়লার ভাগাড়, দুর্ভোগে বাসিন্দারা বরিশালে ৪ জনকে জরিমানা, জব্দ ১৫ হাজার মিটার জাল বরিশালে জুলাই অভ্যুত্থানের মামলায় যুবলীগ নেতা রাজা গ্রেপ্তার ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড়

বরিশালে ওসির স্ত্রীর বিরুদ্ধে নারী এএসআইয়ের জিডি

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী সহকারী উপপরিদর্শককে (এএসআই) থানায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করার ঘটনায় ওই থানার ওসির স্ত্রীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহনাজ আক্তার নামে এক এএসআই। রোববার বিষয়টি প্রকাশ্যে আসলে। এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর এএসআই শাহনাজ আক্তার থানায় সাধারণ ডায়েরি করলেও বিষয়টি প্রকাশ পায় রোববার।

জিডির বিবরণে শাহনাজ আক্তার উল্লেখ করেছেন, ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে আগৈলঝাড়া থানার ওসি মাসুদ খানের স্ত্রী আঞ্জুমান (৪০) থানায় এসে তাকে (এএসআই) উদ্দেশ করে অশালীন ভাষায় কথা বলেন। ওই সময় তিনি থানার ডিউটি অফিসারের চেয়ারে বসা ছিলেন। ওসির স্ত্রী তাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে বিব্রত ও অপমানিত হয়েছেন।

এ ব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই আবদুল্লাহ আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া আমি বক্তব্য দিতে পারি না। তবে যা শুনেছেন, ঘটনা সত্যি।

এ বিষয়ে এএসআই শাহনাজ আক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এটি থানার অভ্যন্তরীণ বিষয়, তাই এ ব্যাপারে মন্তব্য করতে পারছি না। তবে জিডির বিষয়ে যা শুনেছেন, তা সত্যি।’

এদিকে ওসির স্ত্রীর বিরুদ্ধে জিডি করার পরপরই এএসআই শাহনাজ আক্তারকে আগৈলঝাড়া থানা থেকে বদলি করে জেলার বানারীপাড়া থানায় নিযুক্ত করা হয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ায় ওসি মাসুদ খানকে জরুরি ছাড়পত্র দিয়ে এসআই আবদুল্লাহ আল মামুনসহ আরো কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন থানায় বদলি করেছেন বলে থানার নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে।

স্ত্রীর বিরুদ্ধে জিডির বিষয়ে জানতে চাইলে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি সাংবাদিকদের বলেন, এটি ভুল তথ্য, এগুলো কে ছড়ায়? এমন কোনো ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, এক নারী পুলিশ সদস্যের সঙ্গে ওসির স্ত্রীর একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net