বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বরিশাল থেকে উজিরপুরের সাতলা রুটে বাস চলাচলে বাধা দেওয়ার ঘটনায় বাস মালিক ও শ্রমিক সংগঠন বুধবার (১১ এপ্রিল) বেলা ১১টা এ বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানান, সাতলায় স্থানীয়রা বাস চলাচলে বাধা দেওয়ায় বরিশালের অভ্যন্তরীণ ১৫ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply