সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৯

শিরোনাম :
সড়ক যেন ধানের ক্ষেত! গর্তে ধানের চারা লাগিয়ে প্রতিবাদ বরিশালে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ থানায় বরিশাল জেলা পুলিশে যুক্ত হচ্ছে দুটি সরকারি গাড়ি জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু
বরিশালে ব্যাবসায়ীকে ফাঁদে ফেলতে জাল সৌদিরিয়াল ব্যাবহার অত:পর !

বরিশালে ব্যাবসায়ীকে ফাঁদে ফেলতে জাল সৌদিরিয়াল ব্যাবহার অত:পর !

dynamic-sidebar

এইচ এম হেলাল: বরিশালের ব্যবসায়ীকে ফাঁদে ফেলতে গিয়ে বিপুল পরিমান জাল রিয়ালসহ দুই প্রতারককে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার (১৭ মে) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।আটকৃতরা হলো,মাদারীপুরের রাজৈর থানাধীন ইউসুফ পুর গ্রামের মোতালেব কাজী’র ছেলে মো:মানিক কাজী (৩০)ও একই থানাধীন শাখার পাড় গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব শেখ এর ছেলে মো:সাইফুল ইসলাম (৩২)।এসময় তাদের কাছ থেকে ভুয়া রিয়ালের পাশাপাশি উদ্ধার করা হয়েছে সৌদীআরবের আসল ২শত রিয়াল।স্থানীয়দের সহযোগিতায় ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর সুরভী পেট্রোল পাম্প এলাকা থেকে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা’র উপ-পরিদর্শক(এসআই) ফিরোজ আলম মুন্সির নেতৃত্বে তাদের আটক করে।আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম মুন্সি খবর বরিশালকে জানান,নগরীর রূপাতলী এলাকার প্রিন্স সুজ’র মালিক জালাল উদ্দিন বাবুল এর কাছে মুঠোফোনে সৌদী প্রবাসী পরিচয় দেয়া মানিক ও সাইফুল দুই শত রিয়াল বিক্রি করতে বরিশালে আসে।বৃহস্পতিবার (১৭ মে)দুই প্রতারক রিয়াল বিক্রির জন্য বাস যোগে বরিশালে এসে কাশিপুর সুরভী পেট্রোল পাম্প এলাকায় নামে।সেখানে জালাল উদ্দিনের কাছে জাল রিয়াল বিক্রির চেষ্টা করে তারা।বিষয়টি সন্দেহ হলে ওই ব্যবসায়ীসহ স্থানীয়রা এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দেয়।পরে থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম মুন্সি’র নেতৃত্বাধীন টিম ঘটনাস্থলে পৌঁছে ওই দুই প্রতারককে আটক করে।পাশাপাশি তাদের কাছ থেকে দুইশত সৌদি রিয়াল উদ্ধার করে।এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন এসআই ফিরোজ আলম।

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net