বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২০

শিরোনাম :
বরিশাল-ঢাকা মহাসড়ক বিটুমিনের পরিবর্তে ইটের সলিং, প্রশ্নবিদ্ধ সওজের সংস্কার রাজাপুরে ভূমি অফিসে তালা, কর্মকর্তা বরখাস্ত এএসপি পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা হলো ১৪ বছরের তানজিলা বরগুনায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে পরিবেশ অধিদফতর গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত, বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড গৌরনদীতে মাদক সেবনের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ৬ কোটি ৮৩ লাখ টাকার সেতু, অ্যাপ্রোচ সড়কের অভাবে সুফল মিলছে না রাবির ভর্তি পরীক্ষা এবার আট বিভাগীয় শহরে, যুক্ত হচ্ছে বরিশাল
বরিশাল-ঢাকা নৌরুটে নামছে বিলাসবহুল এডভেঞ্জার-৫ ও ৯

বরিশাল-ঢাকা নৌরুটে নামছে বিলাসবহুল এডভেঞ্জার-৫ ও ৯

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা নৌরুটে যুক্ত হচ্ছে বিলাসবহুল আরও দুটি যাত্রীবাহী জাহাজ। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন এই দুটি জাহাজ আগামী ৬ জুন ঢাকার সদরঘাটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নৌমন্ত্রী শাজাহান খান।

মেসার্স নিজাম শিপিং এ নির্মিত এ জাহাজ দুটির একটি এমভি অ্যাডভেঞ্চার-৯ রাত্রীকালীন এবং অপরটি এমভি অ্যাডভেঞ্চার-৫ দিবাকালীন সার্ভিসে দেবে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছে- এখন শেষে মুহূর্তে রং তুলির আঁচরসহ খুঁটিনাটি পরীক্ষা চলছে জাহাজ দুটিতে। সব কিছু ঠিক থাকলে উদ্বোধনের একদিন পর আগামী ৭ জুন যাত্রী নিয়ে জাহাজ দুটি বরিশালের উদ্দেশে রওয়ানা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

খোঁজখবর নিয়ে জানা গেছে- ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় কীর্তনখোলা নদীর তীরে নিজাম শিপিং লাইন্সের নিজস্ব ডকইয়ার্ডে প্রায় ২ বছর ধরে নির্মিত হয়েছে অ্যাডভেঞ্চার-৯ এবং অ্যাডভেঞ্চার-৫। একই ডকইয়ার্ডে প্রায় এক বছর আগে নির্মিত অ্যাডভেঞ্চার-১ নামে আরেকটি জাহাজ বরিশাল-ঢাকা রুটে চলাচল করছে।

নিজাম শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং এফবিসিসিআই’র পরিচালক মো. নিজাম উদ্দিন জানান- ৩১০ ফুট দৈর্ঘ্য ও ৫০ ফুট প্রস্থ এবং ৪ তলা বিশিষ্ট অ্যাডভেঞ্চার-৯ জাহাজে রয়েছে লিফট, মিনি জিমনেশিয়াম, প্লে-গ্রাউন্ড, ফুড কোর্ট এরিয়া, চিকিৎসা কেন্দ্র এবং ফ্রি ওয়াইফাই সুবিধা। এই জাহাজে রয়েছে ৯৫টি ডবল ও ৮৫টি সিঙ্গেল কেবিন, একটি ডুপ্লেক্সসহ ৬টি ভিআইপি কেবিন, ৪টি সেমি ভিআইপি, ৬টি ফ্যামিলি কেবিন এবং ৩০টি সিøপিং সোফা রয়েছে।

কেবিনে যাতায়াতের জন্য রয়েছে সুবিশাল বারান্দা। নৌযানটিতে যাত্রী নিরাপত্তার বিষয়টি অনুমানে নিয়ে বসানো হয়েছে ক্লোজসার্কিট ক্যামেরা।’

জার্মানির তৈরি ৩ হাজার ২শ’ হর্স পাওয়ারের দুটি প্রধান ইঞ্জিন ছাড়াও নৌযানের বাতানুকূল প্রথম শ্রেণি এবং ভিআইপি কক্ষসহ ডেকের যাত্রীদের জন্য পর্যাপ্ত আলো ও বাতাস নিশ্চিতকরণে তিনটি শক্তিশালী জেনারেটর এবং একটি স্ট্যান্ডবাই জেনারেটর সংযোজন করা হয়েছে।’

হুইল হাউসে (মাস্টার ব্রীজ) সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রাংশ সংযোজন করা হয়েছে। এর রাডার এবং সুকান ‘ইলেক্ট্রো ম্যাগনেটিক’ ও ম্যানুয়াল দ্বৈত পদ্ধতিতে ব্যবহার করা যাবে। পাশাপাশি জিপিএস পদ্ধতি সংযুক্ত করা হয়েছে। ফলে লঞ্চটি চলাচলরত নৌপথের এক বর্গকিলোমিটারের মধ্যে গভীরতা ছাড়াও এর আশপাশের অন্য যেকোনো নৌযানের উপস্থিতি চিহ্নিত করতে পারবে।

দক্ষ প্রথম শ্রেণির মাস্টার, সুকানী ও ইঞ্জিন চালক (ড্রাইভার) ছাড়াও মোট ৫৫জন বিভিন্ন শ্রেণির ক্রু নিয়োগ করা হয়েছে। ডেক শ্রেণির ভাড়া আড়াই শ’ টাকা করে সর্বোচ্চ ৮ হাজার টাকার ডুপ্লেক্স কেবিন রয়েছে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে।

এদিকে ঢাকা প্রান্ত থেকে একই কোম্পানির দিবাকালীন সার্ভিসের অ্যাডভেঞ্চার-৫ যাত্রী পরিবহনে সংযুক্ত হচ্ছে একই দিন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাটামেরিন পদ্ধতির দ্বিতল এই জাহাজে ৫২০টি আসন রয়েছে। এরমধ্যে নীচতলার ৩শ’ আসন ৭শ’ টাকা এবং দোতালার ২শ’ আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। এছাড়া ভিআইপিদের জন্য ২০টি আসন রাখা হয়েছে ১২শ’ টাকা করে।’

এই কর্মকর্তা আরও জানিয়েছেন- বিলাস বহুল জাহাজ দুটি আগামী ৭ জুন ঢাকা সদর ঘাট থেকে প্রথমবারের মতো যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা দেবে। এর আগে ৬ জুন সদরঘাটে আনুষ্ঠানিকভাবে জাহাজ দুটির উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি এবং এফবিসিসিআই’র সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এর আগে গত শুক্রবার অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি কীর্তনখোলা নদীতে পরীক্ষামূলকভাবে চালানো হয়। দুপুরে দপদপিয়া থেকে চরমোনাই গিয়ে চরমোনাই পীর মাওলানা মুফতী সৈয়দ রেজাউল করিমের উপস্থিতিতে পুরো জাহাজটি ঘুরিয়ে দেখানো হয়। এ সময় জাহাজের সাফল্য কামনায় বিশেষ দোয়া- মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় যাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং নিমাজ শিপিং লাইন্সের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা আরও জানিয়েছে- ৪ তলা বিশিষ্ট জাহাজে লিফট ছাড়াও ওয়াইফাই, শিশু বিনোদনের জন্য বেবী কর্নার, খাবারের জন্য মানসম্মত হোটেল, কফি ও টি হাউস রয়েছে। প্রথম শ্রেণির কেবিনগুলো বানানো হয়েছে বিলাসবহুল তিন তারকা আবাসিক হোটেলের আদলে। ব্যয়বহুল ও দৃষ্টিনন্দন আসবাবপত্রে সাজানো রয়েছে প্রতিটি কক্ষ। ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে ভ্রমনের জন্য যাত্রীদের নিরাপদ ও বিলাসবহুল সুবিধা নিশ্চিত করা হয়েছে জাহাজে।

জমি ভাড়া এবং শ্রমমূল্য তুলনামূলক কম থাকায় ঢাকাসহ অন্যান্য স্থানের চেয়ে জাহাজ দুটি নির্মাণে ৩০ ভাগ খরচ কম হয়েছে।’’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net