বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫০

শিরোনাম :
বরিশালে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের জয়শ্রী বাজারে ভ’য়া’বহ অ’গ্নি’কা’ণ্ড! উজিরপুরে গাছের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বৃদ্ধের মৃত্যু অ্যাম্বুলেন্স-বাসের মুখোমুখি সংঘর্ষ, মহাসড়কে প্রাণ গেলো প্রতিবন্ধী নারীর বরিশালে ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন শিল্পের বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত বরিশাল বরিশালে গাঁজাসহ দুই নারী মাদকব্যবসায়ী আটক বিএনপি নেতা ও পৌর কর্মকর্তার জুয়ার ভিডিও ভাইরাল ভাইভা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, নিজেরাও টের পাবেন না: নাহিদ ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

বেতন-ভাতা অনলাইনে

dynamic-sidebar

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নেয়া সব ভাতা অনলাইনে প্রদান করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই তথ্য জানান।

তিনি বলেন, বেতন-ভাতাসহ অন্যান্য আর্থিক সুবিধা সরকারি কর্মচারীদের নিকট পৌঁছানোর জন্য কর্মচারী ডাটাবেজ তৈরি এবং তা ব্যবহার করে অনলাইনে বেতন ভাতা দাখিলের কার্যক্রম ইতোমধ্যে পাইলট ভিত্তিতে চালু করেছি। বেতন-ভাতা দাখিল ছাড়াও কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল ও ঋণ অগ্রিমের হিসাব স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হচ্ছে। যে তথ্য কর্মচারীরা অনলাইনে যে কোনো সময়ে দেখতে পাচ্ছেন। আশা করছি, সকল সরকারি কর্মচারীকে শিগগিরই এ সুবিধার আওতায় আনতে পারবো।

মুহিত বলেন, ঘরে বসে সরকারি কোষাগারে অর্থ জমা দেয়া এবং ঘরে বসেই তা যাচাই করার সুবিধাসহ একটি ই-চালান বাতায়ন চালু করা হয়েছে। এতে একদিকে যেমন জমাকারীর যাতায়াতের ঝামেলা হ্রাস ও সময় সাশ্রয় হচ্ছে অন্যদিকে তেমনি সরকারি অর্থের তাৎক্ষণিক জমা নিশ্চিত হচ্ছে।

একই সঙ্গে, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন প্রায় অর্ধ কোটি সেবাগ্রহীতাকে জি-টু-পি পদ্ধতিতে ইএফটির (ইলেকট্রনিক ফান্ডস্ ট্রান্সফার) মাধ্যমে ভাতা প্রদানের জন্য আমাদের উদ্যোগের কথা আগেই জানিয়েছি। গত ৭ মে থেকে ৮ হাজার ৪৯৯ জনকে ভাতা প্রদানের মাধ্যমে আমি এর পাইলট কার্যক্রম শুরু করি। পর্যায়ক্রমে সকল ভাতাভোগীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net