মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৯

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
ধেয়ে অাসছে ঘূর্ণিঝড় ‌`তিতলি’, বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

ধেয়ে অাসছে ঘূর্ণিঝড় ‌`তিতলি’, বরিশালে লঞ্চ চলাচল বন্ধ

dynamic-sidebar

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’ ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এর প্রভাবে বাংলাদেশেও বৈরী আবহাওয়া বিরাজ করায় বরিশালসহ অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান এম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যা থেকে দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। তাই নিরাপত্তার জন্য বিকেল ৩টা থেকে সারাদেশে সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে।’

ঢাকা নদীবন্দরের যুগ্ম-পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) আলমগীর কবির জাগো নিউজকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের কারণে সদরঘাটসহ সারাদেশে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে নৌযান চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় অতিক্রমের পর কাল (বৃহস্পতিবার) লঞ্চ চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘তিতলি’ বৃহস্পতিবার সকাল নাগাদ উত্তর অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দকে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

তবে উপকূলীয় এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net