বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২০

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বিসিসির সাবেক মেয়র কামালের ছেলে রূপনকে মারধর

বিসিসির সাবেক মেয়র কামালের ছেলে রূপনকে মারধর

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (০৩ ডিসেম্বর) সকালের দিকে নগরের কালিজিরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রূপন জানান, তিনি নগরের কালুশাহ সড়কের বাসা থেকে ২৬ নম্বর ওয়ার্ডে তার মাছের ঘেরের উদ্দেশে যাচ্ছিলেন। কালিজিরা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু রুবেলকে মারধর করেন তারা। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net