সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৪

শিরোনাম :
ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক
ফের বাড়লো স্বর্ণের দাম , অপরিবর্তিত রয়েছে রুপার দাম

ফের বাড়লো স্বর্ণের দাম , অপরিবর্তিত রয়েছে রুপার দাম

dynamic-sidebar

ঢাকা:-

শুক্রবার (২৮ জুলাই) থেকে নতুন মূল্যে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৭ হাজার ১শ ২৩ টাকায়। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ৪৫ হাজার ৭শ ৮১ টাকা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে সবশেষ স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছরের ৭ মে। প্রায় তিন মাস বাজার স্থিতিশীল থাকলেও শুক্রবার থেকে বিক্রি হবে নতুন দামে।
নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪৫ হাজার ১শ ৯৮ টাকায়। বর্তমান দাম রয়েছে ৪৩ হাজার ৮শ ৫৭ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৯৯২ টাকা বেড়ে বিক্রি হবে ৩৯ হাজার ৬শ ৫৮ টাকায়। বৃহস্পতিবার পর্যন্ত দাম রয়েছে ৩৮ হাজার ৬৬৬ টাকা।
আর সনাতন স্বর্ণ ভরিপ্রতি বিক্রি হবে ২৫ হাজার ৬৬১ টাকা। বর্তমান দাম ২৪ হাজার ৮৪৪ টাকা। প্রতি ভরিতে দাম বেড়েছে ৮১৭ টাকা।
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net