, ,

শিরোনাম :
ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ বরিশাল ক্যাডেট কলেজের সব শিক্ষার্থীই পেলেন জিপিএ-৫

ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক::

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাত মাস বয়সী ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর মারা গেছেন তার প্রবাসী বাবা। ছেলের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শনিবার (৩১ অক্টোবর) এ ঘটনা ঘটে।

 

মারা যাওয়া শিশুটির নাম আদর। তার বাবা আরিয়ানের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল আদর। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্তানের মৃত্যুর খবর পেয়ে একই দিন বিকেলে দুবাইয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান আরিয়ান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম চৌধুরী মিলন বলেন, আরিয়ান প্রবাসে থাকতেন।

তার ছেলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়ার পর তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

শিশুটির নানা মো. জসিম হাজারী বলেন, আদর তার নাতি এবং আরিয়ান জামাতা। নাতির মৃত্যুর শোক সইতে না পেরে তার জামাতাও মারা গেছেন। এদিকে মেয়ের শারীরিক অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net