ভোলা:-
ভোলার চরফ্যাশন উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পৌর ৯ নম্বর ওয়ার্ডের কালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ডাকাতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, গত কয়েকদিন থেকে ৯ নং ওয়ার্ডে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গিয়েছিলো। এতে মানুষ অতিষ্ট হয়ে রাত জেগে পাহাড়া দিতে শুরু করেন।
একপর্যায়ে শুক্রবার রাতে কালিয়াকান্দি এলাকায় দেশীয় অস্ত্রসহ ৪ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।৪ জনের মধ্যে একজনের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায় বলে জানা গেছে।তবে বাকীদের নাম পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তাদের কাছ থেকে ৪টি দা উদ্ধার করেছে পুলিশ।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply