মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২

মুরগির ডিমে গোখরা শাবক

dynamic-sidebar

নওগাঁ:-

মুরগির ‘তা’ দেয়া ডিমে বাচ্চা না ফুটায় কৌতুহলবশত ডিম ভাঙতেই বেড়িয়ে আসে গোখরা শাবক।শনিবার নওগাঁর বদলগাছী উপজেলার হলুদ বিহার গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. এমদাদুল হক দুলু বিষয়টি  নিশ্চিত করেন।বেলাল হোসেন  জানান, মাসখানেক আগে তার ভাবী শাপলা খাতুন মাটির হাড়িতে করে সনাতন পদ্ধতিতে ৬টি ডিম দিয়ে একটি মুরগিকে ‘তা’ দিতে বসায়। স্থানীয় ভাষায় এটিকে ‘কুচ্চা’ বলা হয়।সপ্তাহ দুয়েক পর এক বিষধর গোখরা সাপের ছোবলে মারা যায় ডিমে ‘তা’ দিতে থাকা ওই মা মুরগিটি। পরে ডিমগুলো অন্য একটি মুরগির কুচ্চায় দেওয়া হয়। কিন্তু, সেসবের মধ্যে ৫টি থেকে বাচ্চা ফুটলেও একটি ডিম থেকে বাচ্চা ফোটেনি।
গৃহবধূ শাপলা জানান, বাচ্চা না ফোটায় কৌতুহল বশত ওই ডিমটি ভাঙলে তার ভেতর থেকে গোখরা সাপের বাচ্চা বেড় হয়। তবে সেটি মৃত অবস্থায় ছিল।এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে অনেকেই মন্তব্য করে বলেন, ডিমটি গোখরা সাপের হয়ে থাকতে পারে। কুচ্চার ডিম খেয়ে নিজে ডিম দিতে গিয়ে মুরগিটাকে ছোবল দিয়ে মেরে ফেলে থাকতে পারে বলে অনেকে ধারণা প্রকাশ করেন।
এলাকায় ঘটনাটি জানাজানি হলে বিকেলে অনেকেই ডিম থেকে বেড়িয়ে আসা গোখরা শাবকটি দেখতে আসেন বেলাল হোসেনের বাড়িতে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net