মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৪

বরিশালে ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

বরিশালে ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

dynamic-sidebar

বরিশাল:-

আগামী ৫ আগস্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) অনুষ্ঠিত হবে। বরিশাল সদর উপজেলায় ৩০ হাজার ২শ’১৫ শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
রোববার (৩০ জুলাই) দুপুরে নগরের স্বাস্থ্য বিভাগীয় প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. যতিন চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর।
সভায় জানানো হয়, বরিশাল সদর উপজেলায় ২শ’৩৭টি কেন্দ্রে ৪শ’৭৪ জন স্বাস্থ্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে ৬ মাস থেকে ১ বছরের শিশুকে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১ বছর থেকে ৫ বছরের শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ২ হাজার ৮শ’৮০ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত বয়সের ২৭ হাজার ৩শ’৩৫ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net