বরিশাল অফিস:-
মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে ৫নং ওয়ার্ড চরনাজিরপুর আড়িয়াল খা নদীর পাড়ে ও মুলাদী এবং কালকিনি সড়ক পথের সাথেই গড়ে উঠছে ভূইয়া মডেল ডায়াগনষ্টিক ল্যাব।
আধুনিক নাজিরপুরে এই প্রথম বারের মতো গড়ে উঠছে ডায়াগনষ্টিক ল্যাব। ভবন নির্মান কাজ শুরু দেখেই নাজিরপুর, বাটামারা,সফিপুর ইউনিয়নের জন সাধারনের মাঝে আনন্দ উল্লাস বয়ে গেছে। অপর দিকে ইদ্রীস ভূইয়া ফাউন্ডেশনের পক্ষে থেকে চর নাজিরপুর গ্রামে আড়িয়াল খা নদীর পাড়ে ভূইয়া মেডিকেল হল দীঘ দিন ধরে রোগীদের ফ্রি সেবা দিয়ে যাচ্ছেন। এখানে প্রতি সোমবার বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবি বি এস ডাক্তার দ্বারা সকল দরনের ফ্রি চিৎগিসা দেওয়া হয়। এ বিষয় ইদ্রীস ভূইয়া ফাউন্ডেশন ও ভূইয়া মডেল ডায়াগনষ্টিক ল্যাবের চেয়ারম্যান হাজ্বী মোঃ হাবিবুল্লাহ এনামুল দৈনিক আজকের তালাশকে বলেন, এটা আমার জীবনের প্রথম স্বপ্ন ছিলো আমার গ্রামের অসহয় মানুষের পাশে দ্বারাবো এবং আমার গ্রামে একটি ডায়াগনষ্টিক ল্যাব করবো। আমার জীবনের বাকিটা সময় গ্রামের অসহয় মানুষের পাশে থাকতে চাই। প্রয়োজনে নাজিরপুর ইউনিয়ন বাসীর জন্য জীবন বিলীয়ে দিতে চাই এবং নাজিরপুর ইউনিয়ন বাসীর সকলের সহযোগীতা ও দোয়া কামনা করছি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply