, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
কুয়েতে বাংলাদেশি ভিসার দালালকে পিটিয়ে হত্যা

কুয়েতে বাংলাদেশি ভিসার দালালকে পিটিয়ে হত্যা

dynamic-sidebar

কুয়েতে বাংলাদেশি দুই পক্ষের সংঘর্ষে আবদুর রউফ নামে একজন নিহত হয়েছেন। দেশটির হাসাবিয়া শহরে মঙ্গলবার (০১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন আরও তিনজন।রউফের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ যশপুর গ্রামের সাপরাশি পাড়ায়, বাবার নাম হাজী আবদুল হক। রউফের চার বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
এ ঘটনায় কুয়েত পুলিশ সাত-আটজনকে আটক করেছে বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।
নিহতের স্বজন ও কুয়েত প্রবাসী সূত্রে জানা যায়, রউফের ভিসায় মেয়াদ না থাকায় তিনি বাসা থেকে বের হতেন না। তার সঙ্গে থাকতেন আরও তিন বাংলাদেশি। তাদের অপর ৮/১০ জন বাংলাদেশি বাসা থেকে ডেকে হাসাবিয়া শহরের চার নম্বর সড়কের একটি বাসায় নিয়ে যান। সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড ও ছুরি দিয়ে তাদের এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত করা হয়। এতে রউফ মারা যান। অন্যরা চিকিৎসাধীন।
মরদেহ স্থানীয় সোভা হাসপাতালে রয়েছে। প্রবাসীদের একটা অংশ বলছে, তিনি কুয়েতের মারাফি কোম্পানির সঙ্গে ভিসার দালালিতে জড়িত- তার মাধ্যমে ক্ষতিগ্রস্তরাই তাকে হত্যা করেছে। এসব তথ্য জানিয়েছেন, সে এলাকায় বসবাসকারী বাংলাদেশি প্রবাসী রাসেল করিম।

সূত্র:- বাংলানিউজ

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net