শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৫৮

শিরোনাম :
বরিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল

বরিশালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল

dynamic-sidebar

অনলাইন ডেস্ক ॥ বাবুগঞ্জে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে ভূমিহীন পরিবারের বন্দোবস্ত পাওয়া জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানাগেছে,বাবুগঞ্জ উপজেলা দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ঘোষকাঠী এলাকার মৃত কাঞ্চন ঢালীর পুত্র মোঃ মোশারেফ হোসেন ঢালী ও মৃত মোঃ নিজাম উদ্দিন ঢালীর পুত্র মোঃ মোসলেম উদ্দিন ঢালী ২০০৬ সালে ৬৯ শতাংশ জমি সরকারের কাছ থেকে বন্দোবস্ত নেয়।

সেই থেকে প্রায় ২৫ বছর যাবৎ মোঃ মোশারেফ হোসেন ঢালী-৩২ শতাংশ ও মোঃ মোসলেম ঢালী-৩৭ শতাংশ জমি ভোগদখল করে চাষাবাদ করে আসছে। কিন্তু বন্দোবস্ত নেওয়া ঐ জমি গত ০৭/০২/২০১৯ তারিখ জোরপূর্বক দখল করে স্থানীয় মৃত মোঃ খালেক ঢালীর পুত্র আফজাল ঢালী ও মৃত হাসেম প্যাদার পুত্র মোঃ মোস্তফা প্যাদা গংরা ঘর নির্মাণ করে।

এতে বন্দোবস্ত পাওয়া মোঃ মোশারেফ ঢালী ও মোঃ মোসলেম উদ্দিন ঢালী বাঁধা প্রদান করল্ওে প্রভাবশালী দখলদার ঐ চক্রটি কোন কর্নপাত করেনি। পরবর্তীতে উপায়ান্ত না পেয়ে মোঃ মোশারেফ ঢালী গত ৩০/০১/২০১৯ তারিখ বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি (এম/পি) মামলা দায়ের করেন। আদালত শান্তি শৃংখলা বজায় রাখতে আগামি ২৩/০৫/২০১৮ তারিখ পর্যন্ত ঐ জমিতে কোন ধরণের স্থাপনা নির্মাণ বা কাজকর্ম হইতে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করে ফৌজধারী কার্যবিধি ১৪৫ ধারা জারি করেন।

কিন্তু প্রধাবশালী ঐ চক্রটি আদালতের নিদের্শনা উপক্ষো করে ঐ জমিতে জোরপূর্বক ঘর নির্মান করে আসছে। এ ঘটনায় জমির প্রকৃত মালিকরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net