, ,

শিরোনাম :
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ঝালকাঠিতে ডিবির অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার, গ্রেফতার ২ আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আখতারুজ্জামানের রিমান্ড শেষে আদালতে যে আবেদন জানালো পুলিশ ঝালকাঠিতে জমে উঠেছে আমড়ার ভাসমান হাট, বাড়ছে আবাদ ফের বাবা হলেন অলরাউন্ডার সাইফউদ্দিন দেশের আইনশৃঙ্খলার অবস্থা উদ্বেগজনক: জামায়াত আমীর ভোলায় তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ বরিশালে পিকআপের গোপন চেম্বারে ৯০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১
চকবাজারের অগ্নিকাণ্ডে আমির হোসেন আমুকে দুষলেন দিলীপ

চকবাজারের অগ্নিকাণ্ডে আমির হোসেন আমুকে দুষলেন দিলীপ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// পুরান ঢাকার চকবাজারে ভয়াল অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে দোষারোপ করেছেন আওয়ামী লীগের শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

শনিবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের প্রতিনিধিদলের সঙ্গে চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে এ দোষারোপ করেন তিনি। যিনি আমুর আগে ২০১৪ সালে নিমতলীর আগুনের ঘটনার সময় শিল্পমন্ত্রীর দায়িত্বপালন করেন।

সাংবাদিকদের দিলীপ বড়ুয়া বলেন, ‘আমাদের যে শিল্পমন্ত্রী ছিলেন, উনি যদি সিরিয়াসলি কেমিক্যাল গোডাউন ও কারখানা সরানোর বিষয়টি টেকআপ করে নিতেন, তাহলে হয়তো এত দিনে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন রিলোকেট করা সহজ হতো।’

সাবেক এ শিল্পমন্ত্রী বলেন, ‘কেমিক্যাল বিজনেস রিলোকেট করার জন্য আমি মন্ত্রী থাকাকালে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, কেমিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বিসিক মিলে সিদ্ধান্ত নিয়েছিল, তারা ঢাকার বাইরে একটি জমিতে স্থানান্তরিত হবে। এটা আমাদের প্রতিজ্ঞা ছিল। কিছু ডিসক্রিট ব্যাপারের কারণে পুরো ব্যাপারটি এগোয়নি।’

ঢাকাকে বাসযোগ্য ও নিরাপদ করতে যেভাবে গড়ে ওঠার কথা, তা সেভাবে হয়নি বলে মন্তব্য করেন তিনি। সাম্যবাদী দলের সম্পাদক বলেন, ‘যারা স্টেকহোল্ডার আছেন, তারা সরকারকে বাধ্য করতে পারেনি। ভবন মালিকদেরও দায় আছে। তারা বেশি ভাড়া পাওয়ার জন্য রাসায়নিকের গোডাউন ভাড়া দেয় এবং ব্যাপারটি লুকিয়ে রাখে।’

রাসায়নিকের মজুদের সনদ দেয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন দিলীপ বড়ুয়া।

উল্লেখ্য, বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনের কেমিক্যাল গুদামে আগুন লাগে।

এ ঘটনায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন। আহত ৪১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net