, ,

শিরোনাম :
শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১ প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক

শের-ই-বাংলা মেডিকেলে অটোরিকশা চুরির চেষ্টা, আনসার সদস্যদের হাতে আটক ১

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টার অভিযোগে মোঃ রনি (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্যমতে, হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টা করার সময় বিষয়টি কর্তব্যরত আনসার সদস্যদের নজরে আসে। পরে তারা বিষয়টি পিসি নাগর আলীকে অবহিত করেন। খবর পেয়ে তিনি অতিরিক্ত আনসার সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রনিকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্যরা হলেন— পিসি নাগর আলী (আইডি নং-৫৪৮২২), তরিকুল-১ (আইডি নং-৮৪২৭৬) ও এনামুল হক (আইডি নং-৪২০৯৫)।

আটক মোঃ রনি (৩০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net