, ,

শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা ৮ বছরে বরিশালে ১ হাজার ২৫৬ খুন বরিশালে মিছিলের প্রস্তুতিকালে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ, ব্যানারে আগুন বরিশাল কোতয়ালী থানায় এক মাসে আটক নিষিদ্ধ সংগঠনের ৫৬ কর্মী বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গের অভিযোগে বিসিবি পরিচালক মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফরচুন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তার ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পাশাপাশি তাকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

শুক্রবার রাত ৮টার দিকে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একদল যুবক আউটার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে মিজানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে তার কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নাজমুল হুদা অভিযোগ করেন, ঢাকার একটি স্টেডিয়ামে ফুটবল নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্য করে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন মিজান। শুক্রবার তার বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

নাজমুল হুদা আরও বলেন, মিজান আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। তার শাস্তি দাবি করে তিনি বলেন, বিএনপির কেউ মিজানকে পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

এদিকে অভিযোগের বিষয়ে মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না।’ ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

জাতীয়তাবাদী ক্রীড়া দলের বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন এ ঘটনার নিন্দা জানিয়ে মিজানের বিচার দাবি করেন।

বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার জানান, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিবকে বলা হয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত প্রতিবেদন পাননি তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net