, ,

শিরোনাম :
বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার বরিশালে মেট্রো ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী আটক বরিশালে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আয়োজনে পুরোনো আঙিনায় ফিরলেন প্রাক্তন ছাত্রীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে বোনের কাছে ঘুরতে এসে মা ছেলে নিখোঁজ সংসদে বিএনপি এমপির অভিযোগ, দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না বরিশালে গরু চুরির সন্দেহে আটক ৩, বসতঘর-গোয়ালঘরে আগুন সাংবাদিকতার পরিচয়ে সরকারি দপ্তরে প্রভাব বিস্তার! বরিশালে থানায় বোমা হামলার পরিকল্পনা, প্রেসার কুকারসহ যুবক আটক

বরিশালে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, বৃদ্ধা গ্রেপ্তার

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি বহুতল ভবনের শয়নকক্ষ থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ কোডিনমিশ্রিত তরল মাদকদ্রব্য (ফেনসিডিল) উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় মাদক বিক্রির অভিযোগে মোসা. বেবী বেগম (৬৪) নামের এক বৃদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১টায় কোতোয়ালি মডেল থানাধীন নতুন বাজার আদি শ্মশান নাগ মন্দির সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, বরিশালের উপপরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নতুন বাজার এলাকায় ওই বৃদ্ধার দখলীয় দুইতলা বসতবাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। অভিযানিক দলটি ফ্ল্যাটের উত্তর পাশের শয়নকক্ষে তল্লাশি চালানোর সময় খাটের নিচে সুকৌশলে লুকিয়ে রাখা একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশি করে ৪৩ বোতল ‘WINCEREX’ এবং ৭ বোতল ‘ESkuf’ ব্র্যান্ডের কোডিনমিশ্রিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৫০টি বোতলে মোট ৫ লিটার তরল মাদক ছিল।

এই ঘটনায় জড়িত থাকার অপরাধে নতুন বাজার এলাকার মৃত লালু খলিফার মেয়ে ও মো. হারুন অর রশিদের স্ত্রী মোসা. বেবী বেগমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিএনসি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া আলামত জব্দ করে আসামির বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্য চক্রের সদস্যদের খুঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net