নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের নবনিযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বিপিএম-সেবা। সোমবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল নগরের পুলিশ লাইনস এর ইন সার্ভিস সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনিযুক্ত ডিআইজি বলেন, বরিশালে আমার প্রধান লক্ষ্য মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। মাদক ছেড়ে যারা সুস্থ জীবনে ফিরে আসবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যোগ্যাতা অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অপরাধ দমনের জন্য প্রত্যেকটি পুলিশ স্টেশনে তথ্য বক্স স্থাপন করা হবে। পাশাপাশি তথ্য প্রযুক্তির ব্যবহারও নিশ্চিত করা হবে। তিনি বলেন, রেঞ্জের কোনো পুলিশ কর্মকর্তা যদি মাদক সেবন করেন কিংবা মাদকব্যবসার সঙ্গে জড়িত থাকেন অথবা মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তবে তাদের বিরুদ্ধে প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বরিশালের ছয় জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply