, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
আজ ছারছীনায় তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিল শুরু

আজ ছারছীনায় তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিল শুরু

dynamic-sidebar

সুমন খান স্বরুপকাঠী প্রতিনিধি ঃশতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১২৯ তম তিন দিন ব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল গতকাল বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার তা’লীম, কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও পীর ছাহেব কেবলার ইফতেতাহী আলোচনা এবং মিলাদ-ক্বিয়াম এর মাধ্যমে শুরু হয়।

আজ তিনদিনব্যাপী মাহফিলের প্রথম দিন। সোমবার তিনদিনব্যাপী মাহফিলে শেষ দিন। এই দিন বাদ জোহর মীলাদ-কিয়াম, কুরআন তেলাওয়াত ও হযরত পীর ছাহেব কেবলার গুরুত্বপূর্ণ নসীহতের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাবির সহকারী অধ্যপক হাফেজ মাও. রুহুল আমিন, মরহুম পীর ছাহেব কেবলার সফরসঙ্গী আলহাজ্ব মাও. আবু জাফর মুহা. শামসুদ্দোহা, ছারছীনা দারুচ্ছুন্নাত আলীয় মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ রুহুল আমিন ছালেহী, মাওঃ মোঃ মাহমুদুম মুনীর হামীম, প্রমূখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net