শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৮

শিরোনাম :
পিরোজপুরের পানি শোধনাগার উদ্বাধন করলেন হাসিনা-মোদী

পিরোজপুরের পানি শোধনাগার উদ্বাধন করলেন হাসিনা-মোদী

dynamic-sidebar

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা এলাকায় আজ ১১টি পানি শোধনাগার যৌথভাবে উদ্বোধন করেছেন। ভান্ডারিয়া সরকারি কলেজ মাঠে স্থাপিত ভিডিও স্ক্রিনে এই উদ্বোধনের সচিত্র দৃশ্য শত শত মানুষ প্রত্যক্ষ করেন।

এ সময় সাবেক পানি সম্পদ মন্ত্রী এবং জাতীয় পাটির্র (জেপি) চেয়ারম্যান পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু (এমপি) এবং পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি কথা বলেন। ভারত সরকারের সহায়তা ভা-ারিয়া পৌর এলাকায় সুপেয় পানি সরবরাহের জন্য ১১ কোটি ৫০ লাখ টাকা ব্যয় এই প্লান্ট গুলি স্থাপন করা হয়েছে। এক একটি প্লান্টে ঘন্টায় পাঁচ হাজার লিটার বিশুদ্ধ পানি শোধনাগার থেকে সরবরাহ করা সম্ভব হবে। প্রতিটি পানির প্লান্টে একটি ভূগর্ভস্থ পানির ট্যাঙ্ক আছে যার ধারণ ক্ষমতা ৪৮ হাজার লিটার পানি। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকায় মানুষ সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন।

দেশের দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরের একটি পৌরসভা হওয়ার কারণে ভান্ডারিয়া পৌরসভা এলাকায় পানিতে লবণাক্ততা স্বাভাবিকের চেয়ে বেশী। এ কারণে এ অঞ্চলের মানুষ প্রায়শই অস্বাস্থ্যকর উৎস থেকে খাবার এবং রান্নার পানি সংগ্রহ করে থাকেন। ভা-ারিয়া পৌরবাসীর দুর্ভোগ লাঘবে গত ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশন এবং ভান্ডারিয়া পৌরসভার মধে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যদিয়ে ভান্ডারিয়া পৌর এলাকায় পানি শোধনাগার স্থাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ বছরের অক্টোবরের ২৩ তারিখ ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ আরও কয়েকটি প্রকল্পের সাথে এ প্রকল্পের উদ্বোধন করেন। তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধণ শ্রিংলা ৩ ডিসেম্বর ভান্ডারিয়ায় পানি শোধনাগারের ভৌত ও অন্যান্য কাজের উদ্বোধন করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net