সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৭

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
নগরীর বারৌজ্জারহাট ইউনাইটেডমাধ্যমিক বিদ্যালয়ের ১৫ ল্যাপটপ এবং একটি প্রজেক্টর চুরি

নগরীর বারৌজ্জারহাট ইউনাইটেডমাধ্যমিক বিদ্যালয়ের ১৫ ল্যাপটপ এবং একটি প্রজেক্টর চুরি

dynamic-sidebar

স্টাফ রিপোর্ট: বরিশাল নগরের বারৌজ্জারহাট এলাকার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে চোরচক্র হানা দিয়ে ১৫টি ল্যাপটপ নিয়েছে গেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ নৈশপ্রহরীসহ ৪ জনকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে।

ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, মঙ্গলবার (০৮ আগস্ট) রাতে যে কোন এক সময়ে এই চুরি সংঘটিত হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাবু বরিশালটাইমসকে জানিয়েছেন, মঙ্গলবার ক্লাশ শেষে প্রতিদিনের ন্যায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ সকল শিক্ষক বাসায় চলে যান। সন্ধ্যার দিকে নৈশপ্রহরী মশিউর রহমান স্কুলে এসে ডিউটি শুরু করেন।

পরদিন অর্থাৎ বুধবার সকালে তিনি ফোন করে অবহিত করেন শেখ রাসেল ডিজিটাল ল্যাবে চোর ঢুকে ল্যাপটপ নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ১৫টি ল্যাপটপের চার্জার পড়ে রয়েছে, কিন্তু ল্যাপটপ নেই।

বিষয়টি পরবর্তীতে থানা পুলিশকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নৈশপ্রহরীসহ ৪জনকে তাদের হেফাজতে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ওসি আনোয়ার হোসেন বরিশালটাইমসকে জানিয়েছেন, বিষয়টি রহস্যজনক হওয়ায় ৪ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থ্ াগ্রহণ করা হবে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বরিশালটাইমসকে জানিয়েছেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net