এইচ এম হেলাল : বরিশাল নগরীর কাউনিয়ায় এক কিশোর কর্তৃক ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। শিশুটির রক্তক্ষরণ হওয়ায় বর্তমানে শিশুটিকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধর্ষক কিশোরের পিতা মামুন আকনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। গতকাল বেলা সোয়া ১২টার দিকে পশ্চিম কাউনিয়া মোহাম্মদ আলী ডিলারের বাড়ির নান্নু মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। বিএমপি’র ডিসি (সাউথ) হাবিবুর রহমান সহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা¯’ল পরিদর্শন করেছেন। সরেজমিনে স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম কাউনিয়া মোহাম্মদ আলী ডিলারের বাড়ির নান্নু মিয়ার ভাড়াটিয়া মামুন আকনের পুত্র পশ্চিম কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র রাকিব (১৩) একই বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা মফিজউদ্দিনের মেয়ে সৈয়দা রহমান মহিলা মাদ্রাসার ১ম শ্রেণীর ছাত্রী (৬) কে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। ঘটনার সময় দুই পরিবারের কেউই বাসায় ছিলেন না। উভয়ে পেশায় রাজমিস্ত্রী। ধর্ষিতা ছাত্রীর মা আসমা বেগম দুপুরে কাজ থেকে বাসায় ফিরলে মেয়েকে রক্তাক্ত দেখে কারণ জানতে চান এবং তাকে মারধর করেন। এক পর্যায় মেয়েটি কান্নাকাটি করে পাশ্ববর্তী এক মহিলাকে সব খুলে জানায়। এরপরই বিষয়টি জানাজানি হলে তা ধামাচাপা দেয়ার জন্য বাড়িওয়ালা নান্নুসহ একটি মহল চেষ্টা চালায়। বিকেল সাড়ে ৫টার দিকে বেশ কয়েকজন সংবাদকর্মী এবং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ধর্ষক রাকিবের পরিবার এবং ধর্ষিতা মেয়েটির পরিবারের সাথে জিজ্ঞাসাবাদ শেষে রাকিবের পিতা মামুন আকনকে আটক করে কাউনিয়া থানায় নিয়ে যায়। এদিকে ওই শিশুটির প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ঘটনাটি জানাজানি হলে ধর্ষক রাকিব দ্র“ত পালিয়ে যায়, তাকে আটক করতে পরেনি পুলিশ। ঘটনা¯’ল পরিদর্শনকারী কাউনিয়া থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা এখনো হয়নি। তবে ধর্ষিতার পরিবার মামলা দিলে অবশ্যই তা নেয়া হবে।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply