সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৫

শিরোনাম :
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক
৫৭ ধারা বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

৫৭ ধারা বাতিলের দাবিতে সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

dynamic-sidebar

অনলাইন ডেস্ক।।নারায়ণগঞ্জে ৫৭ ধারার বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধনতথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সাংবাদিকরা মানববন্ধন করেছেন। বুধবার (৯ আগস্ট) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শিমরাইলের ডাচ বাংলা পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আইসিটি আইনের ৫৭ ধারা গণমাধ্যমের কণ্ঠ রোধ ও স্বাধীনমত প্রকাশের অন্তরায়। এই আইন সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সঙ্গে সংঘর্ষিক। গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের আইন গ্রহণযোগ্য নয়।
গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন থেকে দূরে রাখতেই এই ৫৭ ধারা যথেচ্ছাভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, গণমাধ্যমকর্মীদের হয়রানি করা হচ্ছে। এরই মধ্যে অনেকে মামলার শিকার হয়ে কারাভোগ করেছেন। ভবিষ্যতে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে এই আইনের আরও বেশি প্রয়োগ হবে বলে আশঙ্কা করে তারা ৫৭ ধারা বাতিলের দাবি জানান। এসময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পদত্যাগের দাবিও জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা।
সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মো. খলিলুর রহমান, সোনারগাঁও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর, আড়াইহাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম নয়ন, নিউজ টুয়েন্টিফোরের রুপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ প্রমুখ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net