সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৪

শিরোনাম :
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক

প্রতিদিন এক কাপ লাল চা!

dynamic-sidebar

 

 

সাস্থ্য বার্তা।। দিনের শুরুতে এক কাপ লাল চা যেমন কর্মশক্তি যোগায়, তেমনি দিনের শেষে সাহায্য করে শরীরে ক্লান্তি দূর করতে। লাল চায়ে থিয়োফিলাইন নামক একটি উপাদান রয়েছে যা শরীরকে সতেজ রাখে সবসময়। পাশাপাশি হার্ট ও মস্তিষ্কের জন্যও উপকারী এটি। চাইলে লাল চায়ে কয়েক ফোঁটা লেবুর রস, আদা কিংবা মধু মিশিয়ে নিতে পারেন। এটি বাড়তি পুষ্টি যোগ করবে চায়ে।
লাল চা
জেনে নিন প্রতিদিন লাল চা পান করা জরুরি কেন-

লাল চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদানসহ এমন কিছু উপাদান রয়েছে যা লাংস, কলোরেকটাল, ব্লাডার, ওরাল এবং ওভারিয়ান ক্যান্সারকে দূরে রাখতে সাহায্য করে।
লাল চা শরীরের যেকোনও অংশে ম্যালিগনেন্ট টিউমারের বৃদ্ধি আটকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
লাল চায়ে রয়েছে টেনিস নামক একটি উপাদান যা নানা ধরনের ক্ষতিকর ভাইরাসের হাত থেকে শরীরকে রক্ষা করে।
নিয়মিত লাল চা পান করলে মস্তিষ্কে রক্তচলাচলের মাত্রা বাড়ে। এতে ব্রেনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়।
লাল চা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
হার্ট সুস্থ রাখে লাল চা। এতে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। ফলে স্ট্রোকের সম্ভাবনা কমে।
লাল চায়ে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যা স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তথ্য: বোল্ডস্কাই

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net