সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৪

শিরোনাম :
পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক
পুলিশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

পুলিশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক।। নয়টি পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। সিলেট মহানগর পুলিশ এবং ঢাকার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এই নিয়োগ দেয়া হবে বলে সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশে কম্পিউটার অপারেটর পদে তিনজন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকে দুজন, লস্করে একজন, ওজনদার একজন এবং গ্রিজার পদের একজনকে নিয়োগ দেয়া হবে।

আর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ওয়ার্ড মাস্টার একজন, স্টোরকিপার একজন, ওয়ার্ডবয় একজন এবং পরিচ্ছন্নতাকর্মী তিনজনকে নিয়োগ দেয়া হবে।

প্রতিটি পদ অনুযায়ী আলাদা যোগ্যতা লাগবে। শুধু শারীরিক যোগ্যতা, অষ্টম শ্রেণি, এসএসসি, এইচএসসি, স্নাতকরাও বিভিন্ন পদ অনুযায়ী আবেদন করতে পারেন।

অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ফরম প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.police.gov.bd) পাওয়া যাবে। ডাকযোগেও আবেদন করা যাবে, তবে আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হবে না।

সিলেট মহানগর পুলিশে আবেদনের শেষ সময় ১৭ আগস্ট। আর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ২৮ আগস্ট আবেদন করা যাবে। বিস্তারিত জানতে পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) দেখতে পারেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net