রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৬

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
রাজনীতিবিদরা হলো জনগনের সেবক : শাহে আলম এমপি

রাজনীতিবিদরা হলো জনগনের সেবক : শাহে আলম এমপি

dynamic-sidebar

শামীম আহমেদ ॥ বরিশালের উজিরপুর-বানারীপাড়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম বলেছেন, রাজনীতিবিদরা হলো জনগনের সেবক। জনগনের জন্য কাজ করাই হলো রাজনীতিবিদদের কাজ।

আজ বুধবার বিকালে উজিরপুর উপজেলার এইচ এম ইনস্টিটিউশনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ডেলটা প্রোগ্রামের মাধ্যমে অচিরেই বিশ্বের বুকে বাংলাদেশ হতে যাচ্ছে একটি সুখী ও আদর্শের দেশ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন, গোলাম সরোয়ার। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net