রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৬

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
বিএনপি নয় আ’লীগ সরকার জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে : নাছির উদ্দিন

বিএনপি নয় আ’লীগ সরকার জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে : নাছির উদ্দিন

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোহাম্মদ মীর নাছির উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ সরকার রাতে ভোট চুরির মাধ্যমে এদেশের গণতন্ত্রের দাফন দিয়ে দিয়েছে। বিএনপি এদেশে দেউলিয়া হয়ে গেছে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মদের এমন কথার প্রতিবাদ জানিয়ে মীর নাছির উদ্দিন বলেন, যদি সাহস থাকে দেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন বিএনপি দেউলিয়া হয়েছে কিনা। বিএনপি’র শক্তি এদেশের জনগন। বিএনপি নয় আওয়ামীলীগ সরকার জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (২৭ মার্চ) বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, বিশেষ বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন কন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, এ্যাড. কামরুল ইসলাম সজল, সাবেক সংসদ সদস্য মোশারেফ হোসেন মঙ্গু, সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দস ছত্তার খান, গৌরনদী বিএনপি সভাপতি আবুল হোসন, গিয়াস উদ্দিন দিপেন, হিজলা বিএনপি সভাপতি গফফার তালুকদার, আনওয়ার হোসেন দুলাল, অধ্যক্ষ আমিনুর রহমান হুমাউন প্রমূখ। সাংগঠনিক সভায় গৌরনদী,আগৈলঝাড়া,মুলাদী হিজলা ও মেহেন্দিগঞ্জ সহ উত্তর জেলা বিএনপি নেতৃবন্দরা তাদের আগামী দিনের রাজনৈতিক কর্মকান্ড কিভাবে চলবে সে বিষয় নিয়ে মতামত ব্যাক্ত করেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net