রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে বরিশালের পাঁচ নারী নেত্রী

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে বরিশালের পাঁচ নারী নেত্রী

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন বরিশালের ৫ নারী নেত্রী। শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন।

এই বিএনপি নেতা জানিয়েছেন, কমিটিতে আফরোজা আব্বাস সভাপতি ও সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে।

২৬৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে বরিশাল মহানগর বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ফারজানা খান রোজিকে সহ-সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল উত্তর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ফাতেমা তুজ জোহরা মিতুকে সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক।

এছাড়া বরিশাল মহানগর মহিলা দলের সাবেক সম্পাদক শামীমা আকবর, বরিশাল উত্তর জেলা মহিলা দলের সভাপতি তাসলিমা পারভীন এবং বরিশাল সদর আসনের সাবেক সাংসদ বিএনপি নেতা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের স্ত্রী নাসিমা সরোয়ারকে সদস্য করা হয়েছে।

কেন্দ্রীয় মহিলা দলের কমিটিতে স্থান পাওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net