রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৩

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে সেচ্ছাসেবকদলের বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে সেচ্ছাসেবকদলের বিক্ষোভ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বরিশাল জেলা ও মহানগর সেচ্ছাসেবক দল।

আজ শনিবার (৬ এপ্রিল) সকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ বেষ্টিনিতে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়।

এতে বক্তব্য রাখেন বরিশাল মহানগর সেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি জে এম আমিনুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু প্রমুখ।

এসময় বক্তরা বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকার বিনা দোষে সড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটাচ্ছেন। তার শরীরে অবস্থা ভালো নয় তার পরও তাকে উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে না। আমরা অনতিবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।”

সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। পরে পুলিশি বাঁধায় তা এগুতে না পারায় সেখানেই মিছিলটি শেষ হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net