শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩০

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
শওকত হোসেন হিরনকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন

শওকত হোসেন হিরনকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন

dynamic-sidebar

 
আধুনিক বরিশালের রুপকার প্রায়ত মেয়র শওকত হোসেন হিরনকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন। আজকের এই দিনে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র এবং বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হোসেন হিরনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের উদ্যোগে বরিশাল মুসলিম গোরস্থান জামে মসজিদে বাদ জোহর দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার দুপুরে মুসলিম গোরস্থান জামে মসজিদে বাদ জোহর দোয়া-মোনাজাত শেষে শওকত হোসেন হিরনের কবরে পুষ্প অর্পণ করেন, এরপর কবর জিয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু সহ আওয়ামীলিগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এসময় শওকত হোসেন হিরনের কবরে পুষ্প অর্পণ দৈনিক হিরন্ময় পত্রিকার পরিবারবর্গ ।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ এপ্রিল সকালে ৫৮ বছর বয়সে মৃত্যুবরন করেন শওকত হোসেন হিরন। একই বছরের ২২ মার্চ রাত ১০টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরন হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। পরে তাকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর ২৪ মার্চ রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে আবার ৩ এপ্রিল দেশে ফিরিয়ে আনা হয় এবং ঢাকার এ্যাপোলো হাসপাতালে লাইফ সার্পোট দিয়ে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল সকালে হিরণ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১১ এপ্রিল বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যানে নামাজে জানাজা শেষে মুসলিম গোরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন হিরন। বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা এলাকার নানা বাড়িতে ১৯৫৬ সালের ১৫ অক্টোবর শওকত হোসেন হিরন জন্মগ্রহণ করেন।

 

 

 

 

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net