অনলাইন ডেস্ক:বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এমন একটি ফিচার নিয়ে পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের নিউজ ফিডে স্থানীয় রাজনীতিবিদদের ‘শীর্ষ পোস্টগুলো’ আলাদা করে দেখাবে।
ফেসবুকে ভুয়া সংবাদ ছড়ানোর মাধ্যমে নির্বাচনের ফলগুলো প্রভাবিত হচ্ছে এমন অভিযোগের মুখে এবার নতুন পদক্ষেপ নিল প্রতিষ্ঠানটি।
এ ফিচার সপ্তাহে একবারের বেশি দেখানো হবে না। শুধু সেসব ব্যবহারকারীকে দেখানো হবে, যারা অন্তত একজন স্থানীয়, রাষ্ট্রীয় বা কেন্দ্রীয় রাজনৈতিক প্রতিনিধিকে অনুসরণ করেন।
ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘আমরা নাগরিক সম্পৃক্ততা নিয়ে একটি নতুন ফিচার পরীক্ষা করছি, যা ফেসবুক ব্যবহারকারীদের তাদের নির্বাচিত কর্মকর্তাদের শীর্ষ পোস্টগুলো দেখাবে।’
‘আমাদের লক্ষ্য হচ্ছে, মানুষকে তাদের সরকারের সব পর্যায়ে কী ঘটছে, তা জানতে একটি সহজ উপায় করে দেয়া।’
কিন্তু এক্ষেত্রে ব্যবহারকারী কী দেখবেন, তা তার রাজনৈতিক পছন্দের ওপর ভিত্তি করে হবে না। ফেসবুক রাজনীতির সঙ্গে যুক্ত এমন ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। নতুন এ ফিচার আরও বেশি রাজনীতিবিদকে সামাজিক মাধ্যম ব্যবহারে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। সূত্র : প্রযুক্তি সাইট রিকোড
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply