রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৫

শিরোনাম :
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার বাস, আহত ১৫! বরিশাল-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি দিয়ে ইট তৈরির উদ্যোগ আয়-ব্যয়ের হিসাব দিচ্ছে না বাফুফেসহ ৩৮ ফেডারেশন আব্বাস ভাইয়ের স্ট্রোক কোন দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত আক্রমণের শিকার: রাশেদ খাঁন শেবাচিমে টেকনিশিয়ান ছাড়াই ইসিজি করলেন ট্রলিম্যান, স্বজনদের ক্ষোভ ঝালকাঠিতে দ্বিতীয় স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু ‘চুরির ভয়ে’ মশারি দিচ্ছে না হাসপাতাল, ডেঙ্গু রোগীর পাশে ঝুঁকিতে অন্যরা টাকার বিনিময়ে চাকরি দেওয়া প্রমাণ হলে পদত্যাগ করব: বিভাগীয় কমিশনার ৫০০ শয্যার প্রশাসনিক অনুমোদন মিললেও পূর্ণাঙ্গ সেবা এখনও অধরা
পানিসম্পদ প্রতিমন্ত্রী নির্দেশে বরিশালের নদীভাঙন কবলিত এলাকায় পাউবোর কর্মকর্তারা

পানিসম্পদ প্রতিমন্ত্রী নির্দেশে বরিশালের নদীভাঙন কবলিত এলাকায় পাউবোর কর্মকর্তারা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক:: পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামিমের নির্দেশনা অনুযায়ী বরিশালের বিভিন্ন নদীভাঙন কবলিত এলাকায় ছুটছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সর্বশেষ দিকনির্দেশনা পেয়ে এই দপ্তরটির কর্মকর্তারা ছুটে গেলেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের নলচর নামক একটি গ্রামে।

শনিবার দিনভর সেখানে অবস্থান করে উন্নয়ন বঞ্চিত দরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেছেন পানি উন্নয়ন বোডের কর্মকর্তারা। এসময় তাদের সাথে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধুও ছিলেন।

ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু জানিয়েছেন, বরিশাল সদর আসনের সাংসদ জাহিদ ফারুক শামিমের নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি ছিল নলচরের ভাঙনকবলিত মানুষের পাশে দাড়ানোর। এমনকি ওই সময় তিনি অঙ্গীকারও করেছিলেন নির্বাচনে জয়ী হলে নদীভাঙন রোধে গুরুত্বপূর্ণ রাখবেন।সেই প্রতিশ্রুতি রক্ষায় তিনি বরিশাল পানি উন্নয়ন বোর্ডকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। মুলত সেই নির্দেশনার আলোকে বরিশাল পানি উন্নয়ন বোডের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. সফি উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী আবু সাঈদসহ আরও অনেক কর্মকর্তা সেখানে ছুটে গেছেন।

এক্ষেত্রে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ভাষ্য হচ্ছে- ভাঙনকবলিত এলাকা পরির্দশনকালে সেখানকার মানুষের প্রত্যাশাগুলো শুনেছেন। তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলোর পাশাপাশি সমস্যাগুলো রোববার পানিসম্পদ প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরবেন।

পরবর্তীতে মন্ত্রীর নির্দেশনার আলোকে নদীভাঙন রোধে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net