এইচ আর হীরা:আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ইয়ূথ অরগানাইজেশন ফর বরিশাল(ওয়াইওবি) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২আগষ্ট) বিকেলে নগরীর জাহান কন্ফারেন্স’র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মজিবর রহমান নাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি নাঈম ইসলাম, সাধারন সম্পাদক এইচ আর হীরা, যুুগ্ম সাধারন সম্পাদক আশিকুল ইসলাম সজিব, তথ্য ও প্রচার সম্পাদক দ্বীপ্ত সজল দ্বীপ, ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন, সদস্য আল-আমিন গাজী, সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক রিফাত আফরোজ কুশল, শাকিল মাহমুদ, ইমন খান, মুনা চৌধুরী, ইমরান খান, আতিকুল ইসলাম সুজন, আব্দুল্লাহ আল অহসী। এসময় বক্তারা যুব দিবসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
Leave a Reply