মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৭

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
বরিশালে চুরির অপবাদে ছাত্রী নির্যাতনের ঘটনায় মামলা দায়ের- আটক ২

বরিশালে চুরির অপবাদে ছাত্রী নির্যাতনের ঘটনায় মামলা দায়ের- আটক ২

dynamic-sidebar

 

শামিম আহমেদ:বরিশালে গৌরনদীতে তৃতীয় শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে একশ’ টাকা
চুরির অপবাদে বেত্রাঘাত ও নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর ২ জনকে আটক করেছে থানা পুলিশ।

আজ বিকেলে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম।

তিনি জানান,শনিবার সকালে ছাত্রীকে বেত্রাঘাত ও মারধরের ঘটনায় শিশুটির মা
রেনু বেগম একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহার ভুক্ত আসামীদের মধ্যে
মাদ্রাসার শিক্ষক হাফিজা বেগম ও ফাতেমা আক্তার লিজাকে আটক করা হয়েছে।

এরআগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা কওমী
মাদ্রাসার আবাসিক হলের তৃতীয় শ্রেনীর (তৃতীয় জামাতের) ছাত্রী কামরুন
নাহার সুমাইয়াকে একশ’ টাকা চুরির অপবাধ দিয়ে মাদ্রাসার সুপার (বড় খালামনি
হিসেবে পরিচিত) খাদিজা আক্তারসহ বেশ কয়েকজন মিলে বেত্রাঘাত ও নির্যাহতন
করে বলে অভিযোগ ওঠে।

শুক্রবার সকালে শিশুছাত্রী কামরুন নাহার সুমাইয়ার মা গৌরনদী উপজেলার
পশ্চিম শাওড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ কামাল হোসেন বেপারীর স্ত্রী রেনু
বেগম জানতে পারেন।

তিনি ওই দিনই মেয়েকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সেসময় রেনু বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, মাদ্রসার বড় খালামনি
(শিক্ষক) খাদিজা আক্তারের নির্দেশে মুখে গামছা বেধে আবাসিক হলের মেঝ
খালামনি ও বাংলা খালামনি বেত্রাঘাত করে জখম করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net