, ,

শিরোনাম :
বরিশালে লঞ্চঘাটের টোলঘর থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ওসমানী উদ্যানে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দীর্ঘ ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা বরিশালে ইয়াতিম শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন উপহার দিল লাভ ফর ফ্রেন্ডস দুইদিনেও নিখোঁজ মাদরাসা ছাত্রের সন্ধান মেলেনি অনিয়ম দু’র্নী’তি’তে জ’র্জ’রিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বগীর বাজারে ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশাল মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট’র শিক্ষা কার্যক্রম শুরু ‘নতুন বরিশাল’ গড়তে চান এনসিপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন ছাত্রাবাস নির্মাণ করতে সরকারি বরিশাল কলেজের পুকুর ভরাট, বাধা সিটি করপোরেশনের
বরিশালে আসার সময় বিমানবন্দর থেকে পিস্তলসহ উপজেলা চেয়ারম্যান আটক

বরিশালে আসার সময় বিমানবন্দর থেকে পিস্তলসহ উপজেলা চেয়ারম্যান আটক

dynamic-sidebar

অনলাইন ডেস্ক :: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ঘোষণা ছাড়া অস্ত্র নিয়ে প্রবেশ করায় একজন উপজেলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পূর্ব ঘোষণা ছাড়া একটি পিস্তল নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন বাগেরহাটের চিতলমারী উপজেলার চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান শামীম। তিনি নভোএয়ার (VQ997) ফ্লাইটে করে ঢাকা থেকে বরিশাল যেতে বিমানবন্দরে অভ্যন্তরীণ বিমানবন্দরে প্রবেশ করেন।

শাহজালাল বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক নূর সিদ্দিকী পরিবর্তন ডটকমকে বলেন, ‘মোল্লা মুজিবর রহমান শামীম অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেও কোনও ধরনের ঘোষণা দেননি।

নূর সিদ্দিকী জানান, বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা তার অস্ত্রটি শনাক্ত করেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি কোনও সদুত্তর দিতে পারেন নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net