মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৮

শিরোনাম :
দগ্ধ তিনজনকে ঢাকায় প্রেরণ, দায়িত্ব নেবে বিভাগীয় প্রশাসন উজিরপুরে বৃষ্টিতে ভিজছে সরকারি দুস্থ ত্রাণের কম্বল দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী
যে পুলিশ অফিসার বহু নারীর রাতের ঘুম কেড়ে নিয়েছেন!

যে পুলিশ অফিসার বহু নারীর রাতের ঘুম কেড়ে নিয়েছেন!

dynamic-sidebar

অনলাইন ডেস্ক: লম্বা, সুদর্শন, তারপর আবার সরকারি চাকরিজীবী। যে কোনো নারীর মন জয় করার জন্য সবই তার রয়েছে।

এমন এক ভারতীয় পুলিশ অফিসারের ছবি বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাকে এতোটাই সুদর্শনের সঙ্গে তুলনা করা হচ্ছে যে, ভারতীয় গণমাধ্যমের খবর, মধ্যপ্রদেশের এই পুলিশ অফিসারকে দেখলে বহু মেয়ের রাতের ঘুম উড়ে যাব!
নাম শচীন অতুলকার। উজ্জয়িনীর এই পুলিশ সুপার ইতিমধ্যে তার সুপার ফিট চেহারা দিয়ে বহু মানুষের মন জয় করে ফেলেছেন। ফেসবুক, টুইটারে তার ছবি ছড়িয়ে পড়ার পর অনেক নারীই বলছেন, সরকারি চাকরি না করে তিনি বলিউডে যেতে পারতেন।

মাত্র ২২ বছর বয়সে আইপিএস হয়েছেন শচীন। নিজেকে ফিট রাখার জন্য বডি বিল্ডিং করেন, যোগ ব্যায়ামও। পাশাপাশি তিনি সোনার মেডেল জয়ী ভারতের জাতীয় স্তরের ক্রিকেট খেলোয়াড়। হর্স রাইডিংয়েও স্বর্ণপদক পেয়েছেন তিনি।

ইতোমধ্যে মধ্যপ্রদেশের পুলিশ বিভাগের ফিটনেস আইকন হয়ে গেছেন শচীন। যেখানেই তিনি যাচ্ছেন, তাঁর সঙ্গে সেলফি নিতে হাজির হয়ে যাচ্ছেন অনেকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net