, ,

শিরোনাম :
ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী মৎস্য অভিযানে স্পিডবোট দুর্ঘটনায় নলছিটির ইউএনওসহ আহত ৯ দুর্গাপূজা ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় পর্যটকের ভিড় ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে উপহাস করলেন ট্রাম্প সরকারি বরাদ্দের ২০ শতাংশ নেতার পেটে বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ-তরুণী আটক, অতঃপর… গৌরনদীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বাবার পাশে ঘুমিয়ে থাকা দশ মাসের শিশু নিখোঁজের ঘটনায় খালু গ্রেপ্তার বাউফলে শিক্ষার্থীর রুটিতে ব্লেড পাওয়ার ঘটনায় চাঞ্চল্য বরিশালে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী ও দেবর আটক
বরিশাল ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দকে পেটালো ঢাকার ইউনিয়ন নেতা

বরিশাল ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দকে পেটালো ঢাকার ইউনিয়ন নেতা

dynamic-sidebar

ছাত্র ইউনিয়ন নেত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে আটকে মারধর করেছে ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি বলে জানা গেছে।থানায় অভিযোগের ভিত্তিতে ২৯ এপ্রিল সদরঘাটে পুলিশ তদন্তে গেলে সেখানে উপস্থিত থাকা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ শম্পা, কিশোর, জয়দেব ও আশার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শুভর সাথে থাকা ছেলেরা মারধর করে।

এতে জয়দেব ও কিশোর কর্মকার গুরুত্বর আহত হয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে গেলে কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান নোবেল, ও সম্পাদক অনিক রায়ের উপস্থিতিতে মুচলেকায় ছেড়ে দেওয়া হয় আহতদের।

জানা গেছে, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সভাপতি সম্পা দাসের বিরুদ্ধে এক বছর আগের একটি অভিযোগ নতুন করে ২৮ এপ্রিল আশুলিয়া থানায় দায়ের করে ঢাকা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি এসএস চৌধুরী শুভ। তবে এবার অভিযোগে ভিন্নতা আনেন তিনি। শুভকে গালাগালি করে সম্পা এমন অভিযোগে করে জিডি করা হয়। জিডি করে বিকেলে ঢাকা সদরঘাট এলাকায় শুভ তার লোকজন নিয়ে বেধরক মারধর করে শম্পা, কিশোর, জয়দেব ও আশাকে।

বরিশাল জেলার সভাপতি সম্পা দাস জানায়, থানায় যে অভিযোগ দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তার সাথে ২০১৭ সালে আমার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। কিন্তু বিভন্ন ধরণের তার দাবী পূরণ করতে না পারায় ক্ষুব্ধ ছিল। এরমধ্যে ২০১৮ সালে শুভ বরিশালেও বেড়াতে এসেছিল।

হামলার বিষয়ে সম্পা বলেন, আপনারা জানেন সোমবারের কাউন্সিলে বরিশাল থেকে মাত্র আমিই কেন্দ্রিয় কমিটিতে স্থান পেয়েছি।বরিশালের আরেক নেতা ছিলেন যিনি পদ-পদবী পাওয়ার জন্য জাের তদ্বির করেছে। কিন্তু সাংগঠনিক অক্ষমতার কারণে সে তা পায়নি। তিনি ক্ষুব্ধ হয়ে শুভকে দিযে হামলা করিয়েছে।

দুজনের প্রেমের সর্ম্পক স্বীকার করেছেন হামলায় অভিযুক্ত এসএস চৌধুরী শুভ। তিনি জানান, থানায় বিষয়টি মিমাংসা হয়েছে। তারপরও তারা আইনী পদক্ষেপ নিলে আমিও আইনীভাবে এগোবো। তিনি বলেন, এই ঝামেলা কেউ জানেতা না। জটিলতা তৈরী হয়েছে কেন্দ্রীয় কমিটির কারণে। আমি মৌখিক ও লিখিতভাবে অভিযোগ দিয়েছি।কিন্তু তারা সমাধান করেননি। যে কারণে আমার মোবাইল উদ্ধারে ওদের ধরে থানায় আনতে যাই। তখন তারা আমাদের ওপর হামলা করে। আমরাও পাল্টা হামলা চালাই।

এক বছর পরে থানায় কেন অভিযোগ দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে বলেন, তখনতো প্রমাণ ছিল না। আমি প্রমাণের অপেক্ষায় ছিলাম। যখনই পেয়েছি তখন থানায় অভিযোগ দিয়েছি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net