বরিশাল ॥ অপরাধ দমনে কঠোর অবস্থানে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ সফিকুল ইসলাম (বিপিএম)। নবাগত এই কর্মকর্তা জনগনের নিরাপত্তা, সেবা ও আইনশৃংখলা রক্ষারর্থে খুলেছেন ফেইজবুক পেইজ। আইনশৃংখলা রক্ষার্থে ঘুরছেন বিভাগের বিভিন্ন জেলায় জেলায়। কথা বলছেন জনগনের সাথে এবং শুনছেন তাদের কথা। কঠোর নির্দেশনা দিচ্ছেন দায়ীত্বরত পুলিশ সদস্যদের।
গত ৬ আগষ্ট বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি হিসেবে যোগদান করেন মোঃ শফিকুল ইসলাম (বিপিএম-সেবা)। যোগদানের পরের দিনই বরিশাল রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তিনি। জুলাই ২০১৭ মাসের অপরাধ পরিসংখ্যান, মাদক বিরোধী অভিযান, জঙ্গিদমন ইত্যাদি বিষয়ে ডিআইজি আলোকপাত করেন। পরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন, মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান, মাদকাসক্তদের পূণর্বাসন, সকল স্থরের জনগনের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি। ওই দনি বিকেলেই স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়ও তিনি কঠোর হুশিয়ারী দেন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে। পরের দিন সকালে বিভাগীয় পুলিশ হাসপাতাল বরিশাল পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা, ঔষধ সংরক্ষন, বিতরন, হাসপাতালের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের দিক নির্দেশনা প্রদান করেন। এর পর থেকেই শুরু করেন জেলা সফর প্রক্রিয়া। শুরুতেই বরিশাল জেলার বিভিন্ন স্থরের অফিসারদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে ব্রিফ করেন ডিআইজি। ওই সভায় রেঞ্জ অফিস ও বরিশাল জেলার সকল সিনিয়র অফিসারগন উপস্থিত ছিলেন। সভায় ডিআইজি অফিসারদের উদ্দেশ্যে মাদকবিরোধী অভিযান জোরদার, মাদকাসক্তদের পুনর্বাসন প্রক্রিয়া, মামলা তদন্তের গুনগত মান বাড়ানো, ওয়ারেন্ট তামিলের বিশেষ পদ্ধতি প্রয়োগ, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, টহল প্ল্যান, জংগিবাদ, ডাকাতি প্রতিরোধ ইত্যাদি বিষয়ে বিশদ দিক নির্দেশনা দেন। ওই সভায়ই তিনি বলেছিলেন কোন পুলিশ সদস্য যদি মাদকের সাথে জড়িয়ে পড়ে তবে তার বিরুধদে যথাযথ আইনী ব্যাবস্থা নেয়া হবে। থানা ও জেলা লেভেলে কমিউনিটি পুলিশের কার্যক্রম বেগবান করার জন্য তিনি তাগিদ দিয়েছিলেন তিনি। পরে ভোলা, পটুয়াখালী জেলা সফর করেন তিনি। ১৩ আগষ্ট বরগুনা জেলা সফর কালে তিনি বলেন, পুলিশকে হার্ডলাইনে থেকে কাজ করতে হবে। পাশপাশি স্থানীয়দেরকেও সচেতন করে তুলতে হবে। কিন্তু কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদি মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া যায় তাহলে তাকে বান্দরবানের টিকিট ধরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডিআইজি। সভায় জেলা পুলিশের বিগত সময়ের কার্য্যক্রম এবং আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশের নানামূখী পরিকল্পণার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম। বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ সফিকুল ইসলাম( বিপিএম) এর উদ্যোগে তৈরি করা নতুন পেইজটি হচ্ছে rangepolice.barisal জেলা গোয়েন্দা সংস্থার ওসি মোঃ বাবুল আক্তার ফেইসবুক পেইজের বিষয়টি নিশ্চিত
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply