স্টাফ রিপোর্টার // জাতীর জনক বঙ্গবন্ধু ও তার পরিবার সহ শহীদ আঃ রব সেরনিয়াবাত এর পরিবারের সদস্যদের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া- মোনাজাতের আয়োজন করেছে কর অঞ্চল বরিশাল অফিস।
আজ বিকালে বান্দরোডস্থ বরিশাল কর অঞ্চল প্রধান নিজস্ব কার্যলয়ের কীর্তনখোলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বরিশাল কর অঞ্চল প্রধান জাহিদ হাছানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উজিরপুর-বানারীপাড়া (২) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড, তালুকদার মোঃ ইউনুস।
প্রধান অতিথি এ্যাড, তালুকদার মোঃ ইউনুস বলেন বঙ্গবন্ধুর খুনিরা হত্যা করে দায়ীত্ব শেষ করে নাই তারা যাতে এ হত্যার বিচার না হয় তার ব্যাবস্থা করে খুনিদের বিদেশে চাকুরীর মাধ্যমে পুরস্কিত করেছে।
২১বছর পর হলেও বাংলার মানুষ বঙ্গবন্ধুকে বুজতে পেরেছে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারছে আর বলছে খুনিরা এদেশে কাকে হত্যা করেছে।
খুনিরা হত্যার রাজনীতির পাশাপাশি এদেশের অর্থনীতি ধ্বংশ করে দিয়েছিল। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাছিনা পুনরায় দেশকে একটি অর্থশীল দেশ হিসাবে জনগনকে উপহার দিয়েছে।
আলোচনা সভায় বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান,উপ-কর কমিশনার তরঙ্গ কুমার মন্ডল,এস.এম গাউস-ই-নাজ,সহকারী কর কমিশনার বিদ্যুৎ সিকদার ও ট্যক্সেস বারের পেসিডেন্ট এ্যাড, সিদ্দিকুর রহমান। দোয়া-মোনাজাত অনুষ্ঠানে কর অঞ্চল প্রধান অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply