ঝালকাঠি প্রতিনিধি : নিখোঁজের দুই দিন পর বরিশালের কলেজছাত্রের মরদেহ ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত কলেজ ছাত্র সাজিদুল ইসলাম শাহরিয়ার (১৭) নামের ওই ছাত্রটি বরিশাল আলেকান্দা এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। সে বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা বাবা নৌবাহিনীতে কর্মরত, জানায় পুলিশ।
নলছিটি থানার পরিদর্শক (ওসি) একেএম সুলতান মাহমুদ জানান, আজ বুধবার সকাল ১০টার দিকে নলছিটি লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ তা উদ্ধার করে। পরে শাহরিয়ারের স্বজনরা এসে মরদেহ সনাক্ত করে।
পরিদর্শক (ওসি) একেএম সুলতান মাহমুদ আরও জানান, গত ১৪ আগস্ট সকালে প্রাইভেট পড়তে যাবার কথা বলে ছেলেটি বাসা থেকে বের হয়। সন্ধ্যায়ও ফিরে না আসলে পরিবার বরিশাল কোতয়ালী থানায় নিঁখোজের ডায়েরী করেন।
ময়না তদন্তরে জন্য মরদেহের ঝালকাঠি সদর হাসপাতালে আনা হচ্ছে জানিয়ে পরিদর্শক (ওসি) একেএম সুলতান মাহমুদ এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply