মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯

বরিশালে সুন্দরবন ১১ লঞ্চের উদ্বোধন

বরিশালে সুন্দরবন ১১ লঞ্চের উদ্বোধন

dynamic-sidebar

বরিশাল :আধুনিকায়ন শেষে নবরুপে বরিশাল-ঢাকা নৌ রুটে যাত্রা শুরু করতে যাচ্ছে সুন্দরবন নেভিগেশন কোম্পানির এমভি সুন্দরবন-১১। ইতোমধ্যেই শুক্রবার বর্ধিত ও আধুনিকায়ন হয়ে সুন্দরবন-৭ থেকে সুন্দরবন-১১ নামে পরিচিতি পাওয়া লঞ্চটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আগামী ২৩ আগস্ট থেকেই বরিশাল-ঢাকা নৌ রুটের লিফ্ট এবং সিসিইউ সুবিধা সম্বলিত লঞ্চটিতে যাত্রী পরিবহন শুরু হবে। তাই শেষ সময়ে চলছে সাজসজ্জার টুকিটাকি কাজ। এদিকে শুক্রবার বিকালে বরিশাল নৌ-বন্দরে লঞ্চটির উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সুন্দরবন-১১ সহ কোম্পানি কর্তৃপক্ষের উত্তরত্তর সাফাল্য এবং সমরিদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন স্বরশীনার পীর মো. মহিবুল্লাহ। এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল নৌ পুলিশের অতিক্তি পুলিশ সুপার মো. মোতালেব হোসেন, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) শাহ মু. আওলাদ হোসেন, মহানগর আওয়ামীলীগ নেতা এ্যাড. আনিস উদ্দিন আহমেদ শহীদ সহ বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ এবং সুন্দরবন নেভিগেশন কোম্পানির সত্ত্বাধীকারী ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উদ্বোধন পরবর্তী অতিথিদের নিয়ে উদ্বোধন হওয়া লঞ্চটি কীর্তনখোলা নদীর কিছু অংশ ঘুরে দেখানো হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net