মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:১৩

শিরোনাম :
বরিশালে স্বেচ্ছা সেবক দলের প্রতিষ্ঠাবাষির্কীতে সভা-কেক কাটা 

বরিশালে স্বেচ্ছা সেবক দলের প্রতিষ্ঠাবাষির্কীতে সভা-কেক কাটা 

dynamic-sidebar

 

বরিশাল:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচন সভা ও কেক কেটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংগ্রামের-অগ্রযাত্রায় ৩৭ বছর এ শ্লোগানকে লালন করে পালন করে গতকাল শনিবার বেলা ১১ টায় জেলা ও মহানগর স্বেচ্ছা সেবক দল এ কর্মসূচী পালন করেছে। জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সভাপতিত্বে করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বরিশাল সিটির প্যানেল মেয়র আলহাজ কেএম শহিদুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আলহাজ এবায়েদুর হক চাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যাড. আবুলল কালাম শাহিন ও মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার। এসময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবীর, আ.ন.ম সাইফুল আহসান আজিম, মাহাবুবুর রহমান পিন্টু, খন্দকার আবুল হাসান লিমন, আমিনুল ইসলাম লিপন, জাহিদ হোসেন, মাহফুজুর রহমান মাহফুজ, রফিকুল ইসলাম জনি, জাবের আবদুল্লাহ সাদি, জাহিদুল ইসলাম সমির, রাসেদুজ্জামান রাসেদ। পরে অনন্দ-উৎসবের মধ্য দিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালন করে।##

 

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net