বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বাবুগঞ্জে অবহেলিত এতিম, দুঃস্থ, পথশিশু ও প্রতিবন্ধীদের সম্মানে অনুকরণীয় ইফতার পার্টির আয়োজন করেছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল। এসময় বিভিন্ন এতিমখানা থেকে আসা অসহায় এতিমদের অনুদান প্রদান করা হয়েছে।
রোববার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই ইফতার ও অনুদান প্রদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার এবং ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহিনুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মৃধা আকতার-উজ জামান মিলন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মকিতুর রহমান কিসলু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মফিজুর রহমান পিন্টু, মাধবপাশা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন হাওলাদার, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদসহ জনপ্রতিনিধি, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন খানপুরা আলীম মাদ্রাসার অধ্যক্ষ আ.জ.ম শামসুল আলম।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে দুঃস্থ, অসহায় পথশিশু, প্রতিবন্ধী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের এতিমখানা থেকে আসা এতিমদের মাঝে অনুদান প্রদান করা হয়।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply