শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:০৫

শিরোনাম :
বরিশালে বাসি খাবার বিক্রির অভিযোগ দিয়ে নগদ অর্থ পেল দুই ক্রেতা

বরিশালে বাসি খাবার বিক্রির অভিযোগ দিয়ে নগদ অর্থ পেল দুই ক্রেতা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ পঁচা ও বাসি খাবার বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠান ১০ হাজার টাকা জরিমান করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশাল। দুই জন ক্রেতার পৃথক অভিযোগের প্রেক্ষিতে বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডার ও সদর রোড এলাকার মোহনাকে অভিযুক্ত করা হয়।

সূত্রে জানাযায়, চলতি মাসের ১ তারিখে অর্পিতা মিষ্টান্ন ভান্ডার থেকে এক পাউন্ড কেক ক্রয় শাহাদাত তালুকদার। বাসায় নিয়ে দেখে কেকটি টক। সে দোকানদারকে জিঙ্গেস করলে তার ওপর ক্ষেপে যায়। অবশেষে ভোক্তা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশালের সহকারী পরিচালক সোয়ের হোসাইন এর কাছে লিখিত অভিযোগ করে। অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে ডাকা হলে হয়।

অভিযোগ কারীর প্রমাণাধী সঠিক হওয়ায় অর্পিতা গৌরনদী মিষ্টান্ন ভান্ডাকে ৫হাজার টাকা জরিমান করা হয়। বিধি মোতাবেক অভিযোগকারীকে জরিমানার ২৫শতাংশ অর্থাৎ ১হাজার ২শত পঁচিশ টাকা দেয়া হয়। অপর দিকে বাসি ও পচা পিঠা বিক্রি করায় মোহনা জেনারেল স্টোরের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে অন্য এক ভোক্তা। তাদের অভিযোগও প্রমাণিত হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net